বিএনপির আন্দোলন জনগণ রসিকতা হিসেবে বিবেচনা করে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১২ জুলাই ২০২২, ১৪:৪৩আপডেট : ১২ জুলাই ২০২২, ১৫:০১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‌‘২০১২ সালের পর থেকে বিএনপি সরকার পতনের আন্দোলন করে আসছে। প্রতিবছর জনগণ শোনে, “এবারই সরকারের পতন ঘটে যাবে”। বিএনপির এই আন্দোলন নিয়ে জনগণের কোনও ভাবনা নেই। জনগণ এটা রসিকতা হিসেবেই বিবেচনা করে। 

মঙ্গলবার (১২ জুলাই) সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘যেকোনও আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা থাকলেই কেবল সফলতা পাওয়া যায়। জনগণের সম্পৃক্ততা না থাকলে কোনও আন্দোলনই সফল হয় না। বিএনপির কোনও  আন্দোলনের সঙ্গে জনগণের সম্পর্ক নেই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অবস্থান প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তিনি লন্ডনে আয়েশি জীবনযাপন করছেন। বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, একাধিক কর্মকর্তা-কর্মচারী তার রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ দিয়েছেন। এত টাকার উৎস কী, কীভাবে একজন আসামি দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন—তার যৌক্তিকতা নিয়েও সরকার তদন্ত করবে।’

হানিফ আরও বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী ও লুটেরা দল হিসেবে জাতির কাছে চিহ্নিত। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছে। সে লুণ্ঠনের টাকা নিয়ে লন্ডনে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে, এটা জাতি জানে। কাজেই এ ধরনের সন্ত্রাসী ও লুটেরা দলের কোনও কর্মকাণ্ডের সঙ্গে জনগণের সম্পর্ক নেই।’

এ সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী