দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো ৩ আরোহীর  

কুষ্টিয়া প্রতিনিধি
১২ জুলাই ২০২২, ২২:৪৯আপডেট : ১২ জুলাই ২০২২, ২২:৪৯

কুষ্টিয়ায়র ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আরও দুই জন আহত হন। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের হাওয়াখালী মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

কুষ্টিয়ায়র ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পাবনা জেলার ঈশ্বরদীর নাড়িতা এলাকার শাহ আলমের ছেলে মারুফুল আলম পিয়াস (২৭), মিরপুর উপজেলার বরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে সাজ্জাদ হোসেন সজিব (২৩)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। 

আহতরা হলেন দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকার মৃত নিজামের ছেলে বাপ্পি (২০) এবং একই এলাকার কামাল হোসেনের ছেলে কাজল (১৮)।

এসআই মহিরুল ইসলাম বলেন, বিকালে সাতবাড়ীয়া হাওয়াখালী মাঠের কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। পরে স্থানীয়রা আহত আরোহীদের উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তিন জনের মৃত্যু হয়।

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী