বাড়ির উঠান থেকে উধাও, পুকুরে মিললো দুই শিশুর লাশ

মোংলা প্রতিনিধি 
১৫ জুলাই ২০২২, ২৩:৫১আপডেট : ১৫ জুলাই ২০২২, ২৩:৫১

মোংলায় পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। শুক্রবার (১৫ জুলাই) উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। 

শিশুদের স্বজনরা জানান, উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামের বাসিন্দা দিনমজুর দেলোয়ার শেখের শিশু সন্তান মো. জীম ও তার ভাইয়ের ছেলে লাভলু শেখের শিশু কন্যা বৃষ্টি (৪) তাদের বাড়ির উঠানে খেলা করছিল। খেলার কোনও এক ফাঁকে পানি তুলতে পুকুর নামে ওই দুই শিশু। পরে বাড়ির উঠানে তাদেরকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। এক পর্যায়ে জীমকে পুকুরে ভেসে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে তার বাবা দেলোয়ার। পরে ভাই লাভলুর মেয়েকে পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া ওই দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপম মজুমদার তাদের মৃত বলে ঘোষণা করেন। 

নিহত শিশু জীম তার পরিবারের সঙ্গে থাকতো। আর বৃষ্টি তার ফুফু হিরা বেগমের কাছে থাকতেন। বৃষ্টির বাবা লাভলু ও মা চাকরির সুবাদে ঢাকায় থাকেন। জীমের বাবা দেলোয়ার পেশায় দিনমজুর আর বৃষ্টির বাবা গার্মেন্ট কর্মী।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নিয়ে শিশুদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে