ফেসবুকে বিতর্কিত পোস্ট নিয়ে উত্তেজনা, আটক ১

নড়াইল প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ০২:০৮আপডেট : ১৬ জুলাই ২০২২, ০৫:৪৭

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারের এক ব্যবসায়ীর ছেলের ফেসবুকে দেওয়া বিতর্কিত পোস্ট নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে বাজারের দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত যুবকের বাবাকেও আটক করেছে পুলিশ।  

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) নারাণ চন্দ্র পাল এসব তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৫ জুলাই) বিকাল চারটার দিকে ঘটনার সূত্রপাত হয়। এরপর দিঘলিয়া বাজারে ও সাহা পাড়ায় চরম উত্তেজনা দেখা দেয় বলে জানান স্থানীয়রা। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিঘলিয়া বাজারের এক ব্যবসায়ীর ছেলে ফেসবুক আইডি থেকে ধর্ম বিষয়ে বিতর্কিত পোস্ট দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন বলেন, যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের লোক মিলে জোরালোভাবে কাজ করেছি।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) নারাণ চন্দ্র পাল বলেন, উত্তেজিত জনতাকে প্রশাসনের প্রতি আস্থা রেখে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। কেউ বিতর্কিত পোস্ট দিলে তাকে আইনের আওতায় আনা হবে, এ বিষয়ে কোনও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ
তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সংসদে বিরোধী দলের কঠোর অবস্থান, বাধ্য হয়ে নাকি কৌশল?
সংসদে বিরোধী দলের কঠোর অবস্থান, বাধ্য হয়ে নাকি কৌশল?
ঢাকার ৪১৬ বছর: ডিএসসিসির উদ্যোগে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
ঢাকার ৪১৬ বছর: ডিএসসিসির উদ্যোগে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা