ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের সম্মান বাড়িয়েছে: তুরস্কের রাষ্ট্রদূত

বাগেরহাট প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ২১:১৫আপডেট : ৩১ জুলাই ২০২২, ২১:১৫

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেছেন, অসাধারণ স্থাপত্যের ষাট গম্বুজ মসজিদ দুর্দান্ত একটি ইসলামিক স্থাপত্য। এই স্থাপনা বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান বাড়িয়েছে। রবিবার (৩১ জুলাই) দুপুরে বাগেরহাটে অবস্থিত বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত আরও বলেন, ষাট গম্বুজ এবং ওই সময়ের অন্যান্য স্থাপনা দিয়ে বোঝা যায়, ছয়শ’ বছর আগেও বাংলাদেশে মুসলিমদের বসবাস ছিল। তারা মানবকল্যাণে কাজ করেছে। এটি আমাদের পুরুষদের দ্বারা নির্মিত মসজিদ। এখানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে।

পরিদর্শনকালে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার ছেলে মেহমাদ আল্ফ তুরান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ প্রমুখ। 

/টিটি/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
ড্রোন ঠেকাতে সস্তা প্রতিরক্ষায় নজর, তুরস্কের পোয়াবারো
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী