মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে শ্রমিকের মৃত্যু

যশোর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ১৬:৩১আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৬:৩১

যশোরের চৌগাছা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে সেলিম হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে। সেলিম হোসেন ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে সেলিমসহ ৮-১০ জন শ্রমিক আমন ধানের চারা রোপণ করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলেও তারা কাজ করছিলেন। ১১টা পর ভারী বৃষ্টি ও বজ্রাঘাত হওয়া শুরু হলে সবাই দৌড় দেন। কিন্তু সেলিম অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান। পরে গ্রামের লোকজন পেয়ে ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, ওই শ্রমিকের লাশ বাড়িতেই আছে। স্বজনরা দাফনের ব্যবস্থা করছেন।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ