কমিশন ও ভাড়া না বাড়ানোর প্রতিবাদে খুলনায় ট্যাংকলরি ধর্মঘট

খুলনা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ০৯:০৮আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৯:০৮

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ট্যাংকলরির ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতি। 

ঘোষণা অনুযায়ী রবিবার (৭ আগস্ট) সকাল থেকে খুলনার ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের চার জেলায় তেল পরিবহন বন্ধ রয়েছে। তবে ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ থাকলেও পাম্প থেকে তেল বিক্রি চলবে।

ট্যাংকলরি মালিক সমিতির সচিব সরোজ দাশ জানান, ভোর থেকে বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি, খুলনা বিভাগ সব ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে। ২৪ ঘণ্টা এই ধর্মঘট পালন করা হবে। 

তিনি আরও জানান, তেলের দাম বাড়লেও ট্যাংকলরির ভাড়া ও কমিশন বৃদ্ধি করা হয়নি। তাই ভাড়া ও কমিশন বৃদ্ধির দাবিতে এ ধর্মঘট চলছে।

জানা গেছে, বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্যের (পূর্ব মূল্য) ২.৭১ টাকা কমিশন দেওয়া হয়। অতীতে তারা (ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি) কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দফতরে (বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়) একাধিকবার আবেদন করেও কোনও ফলাফল পায়নি। উপরন্তু জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক গুণ বেড়েছে। কিন্তু তাদের কমিশনের বিষয়ে কোনও সিদ্ধান্ত দেওয়া হয়নি। 

এই পরিস্থিতিতে তারা  কমিশন প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭.৫ শতাংশ হারে প্রদান ও ভাড়া বৃদ্ধির দাবিতে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে।  

/এসএইচ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম