‘বাংলার মানুষের জন্য বঙ্গবন্ধু লোভনীয় সব পদ প্রত্যাখ্যান করেছেন’

যশোর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১৬:২৩ আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৬:২৩

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন সেই ব্যক্তি যিনি ৫০ ও ৬০ এর দশকে ১৪ বছর কারাগারে ছিলেন। নিজের জীবনের আরামকে তিনি হারাম করেছেন বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য। বাংলার মানুষের অধিকারের জন্য তিনি লোভনীয় সব পদ প্রত্যাখ্যান করেছেন। তারই ডাকে ৯ মাসের যুদ্ধ শেষে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়।’

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটায় যশোরে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘স্বাধীনের পর যুদ্ধবিধ্বস্ত দেশটি যখন বঙ্গবন্ধু পুনর্গঠন করছেন তখন আন্তর্জাতিক চক্রান্তকারীরা ও তাদের দেশীয় দোসররা মিলে চক্রান্ত করে কীভাবে দেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়া যায়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে তারা থামিয়ে দেয়। এরপর ৭৫ থেকে ৯৬ সাল পর্যন্ত জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ মিলে দেশটাকে নব্য পাকিস্তান বানানোর প্রয়াস চালায়। আমাদের সৌভাগ্য যে, ৭৫ এর ১৫ আগস্ট আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। তিনি দেশে এসে দলের হাল ধরেন। তিনি ১৯৯৬ সালে নির্বাচনে জয়লাভ করে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠা করেন।’ 

তিনি আরও বলেন, ‘২০০১ সালে তাকে আবার সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ২০০৯ সালে বাংলার মানুষের নিরঙ্কুশ সমর্থন নিয়ে আবার দায়িত্বে আসেন শেখ হাসিনা। সেই ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে চলছে উন্নয়নের কর্মসূচি। সারা পৃথিবীতে বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। শিশু মৃত্যুর হার রোধ, শিক্ষা, নারী শিক্ষাসহ সব সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। মাথাপিছু আয়ে আমরা ভারত ও পাকিস্তানের থেকে এগিয়ে আছি। উন্নয়নের সূচকেও আমরা এগিয়ে আছি। প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে ও তার প্রয়াসে আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে পেরেছি। এর মাধ্যমে আমাদের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে অর্থনীতির চেহারার আমূল পরিবর্তন হবে। এতে আমাদের ছাত্র-ছাত্রীরাও উপকৃত হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা মেহেদি হাসান মিন্টু, আবু মুসা মধু, মহিলা লীগ সভাপতি লাইজু জামান, হাফিজুর রহমান প্রমুখ। এর আগে কাজী নাবিল আহমেদ কলেজ ক্যাম্পাসে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

/এফআর/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সানস্ক্রিন ট্যাবলেট কি সত্যিই ট্যান আটকায়?
সানস্ক্রিন ট্যাবলেট কি সত্যিই ট্যান আটকায়?
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী