রাতে মাটি খুঁড়ে ‘ম্যাগনেট পিলারের’ সন্ধান, গ্রেফতার ৭

মোংলা প্রতিনিধি 
১৭ আগস্ট ২০২২, ১৬:২৭আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৬:২৭

কথিত ম্যাগনেট পিলারের খোঁজে রাতে অন্যের বাড়ির উঠানে মাটি খুঁড়তে গিয়ে সাত যুবক গ্রেফতার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে (১৭ আগস্ট) মাটি খুঁড়ে পিলারের সন্ধান করতে গেলে লোকজন তাদেরকে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ৫৪ ধারায় মামলা দিয়ে বুধবার বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায়। 

গ্রেফতার যুবকদের মধ্যে রয়েছে মোংলা উপজেলার মধ্যহলদিবুনিয়া গ্রামের কেরামত আলী শেখের ছেলে হযরত আলী (৩০), আমড়াতলা গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে বায়জিদ শেখ (৩৫), মিঠাখালী গ্রামের আকবর আলীর ছেলে সেকেন্দার শেখ (২৫), মাহমুদ শেখের ছেলে জনি শেখ (২৩), সোনাখালী গ্রামের সুদাস মন্ডলের ছেলে রতন মন্ডল (২০), বাগেরহাট সদরের উত্তর কাড়াপাড়া গ্রামের শেখ আব্দুল করিমের ছেলে আবুল হাসান (৩৪), রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের ইলিয়াছ গাজীর ছেলে জসিম গাজী (২৫)। 

মোংলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রেজা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খড়খড়ে গ্রামের বাসিন্দা মারুফ মোল্লার বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাত যুবক মাটি খুঁড়ে ম্যাগনেট পিলারের সন্ধান করছিল। তখন বাড়ি লোকজন বিষয়টি টের পেয়ে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগয়ে আসে। পরে ওই যুবকদের ধরে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। চটেরহাট ফাঁড়ির পুলিশ বুধবার সকালে তাদের মোংলা থানায় হস্তান্তর করে। 

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, আটকদের থেকে কোনও কিছু উদ্ধার হয়নি। তাই তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি