ইঞ্জিন বিকল হয়ে উত্তাল বঙ্গোপসাগরে ভাসছে জাহাজ

মোংলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, ১৭:৫৫আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৭:৫৫

ইঞ্জিন বিকল হয়ে সাত কর্মকর্তা ও ২৯ জন ক্রু নিয়ে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছে মাছ ধরার জাহাজ এফভি জোয়ান ডেভার। সাগরে ভাসতে থাকা এই ফিশিং ভেসেলটি (মাছ ধরা বড় জাহাজ) উদ্ধারের চেষ্টা করছে নৌবাহিনী ও কোস্ট গার্ড। 

চট্টগ্রামের কন্টিনেন্টাল গ্রুপের মেরিন ফিসারিজ লিমিটেডের ইনচার্জ আব্দুস সালাম মজুমদার জানান, বুধবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে চট্টগ্রামের সদর ঘাট থেকে ১৮০ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশে ছেড়ে যায়। ওই দিনই ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে।

ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকার খবর পেয়ে শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে জাহাজটি উদ্ধারে মোংলা কোস্ট গার্ড ও নৌবাহিনীর কাছে সাহায্য চাওয়া হয়েছে। জাহাজটি এখনও মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়েবয়া ও আউটারবার এলাকায় রয়েছে বলে জানান তিনি।

আব্দুস ছত্তার সালাম আরও বলেন, জাহাজটি থেকে ভিএইচএফের মাধ্যমে মোংলা বন্দরের হিরণপয়েন্ট পাইলট স্টেশনেও যোগাযোগও করা হচ্ছে। জাহাজটি বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকা থেকে ভাসতে ভাসতে মোংলা বন্দরের ফেয়ারওয়েবয়া-আউটারবার এলাকায় চলে এসেছে। বর্তমানে জাহাজটিতে থাকা কর্মকর্তা ও ক্রুরা ভীষণ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

তিনি আরও বলেন, জাহাজটি দ্রুত উদ্ধারের জন্য নৌবাহিনী, কোস্ট গার্ড ও মোংলা বন্দরসহ সংশ্লিষ্ট সবার প্রতি আকুল আবেদন জানাচ্ছি। এদিকে, এটিকে দ্রুত উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে নৌবাহিনীর একটি জাহাজও পাঠানো হয়েছে।

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদরদফতরের এক কর্মকর্তা জানান, শুক্রবার দুপুরে খবর পাওয়ার পর বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়। এরপর নৌবাহিনীর একটি জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে গেছে। সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। তারপরও জাহাজটি উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের তৎপরতা চালানো হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক