‘সেপ্টেম্বর মাসে দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক হয়ে যাবে’

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, ২০:০৬আপডেট : ১৯ আগস্ট ২০২২, ২০:০৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, গত দুই বছর করোনাকালীন দুর্যোগ, পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়েছে। সেটি বাংলাদেশের ওপরও পড়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে তেলসহ সব ধরনের দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক হয়ে যাবে।

শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত নেত্রীর মুক্তির জন্য আদালতে না গিয়ে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বিএনপি উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি, খালেদা জিয়ার মুক্তির পথ একটাই—আদালতে আইনি প্রক্রিয়ায় যাওয়া। বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে কোনও লাভ নেই।

হানিফ বলেন, বিএনপিকে নিঃশেষ করার জন্য অন্য কারও প্রয়োজন হয় না। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকতে যে অপকর্মগুলো করেছিল, সে অপকর্মের জন্যই বিএনপি নিঃশেষ হয়ে গেছে। হাওয়া ভবন বানিয়ে যে টাকা লুট করেছিল, সে টাকা দিয়েই বিদেশে বসে আয়েশি জীবনযাপন করছেন বিএনপির নেতারা।

জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম।

/এএম/
সম্পর্কিত
‘শুধু আওয়ামী লীগ করার কারণে যেন বিচার না হয়’
কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বর
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের