বাঁচানো হলো না বন্ধুকে, ট্রেনে কাটা পড়লো ২ শিক্ষার্থী

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪৪

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর)  মিরপুর রেলগেট সংলগ্ন এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলো কুষ্টিয়ার মিরপুর পৌরসভার নওপাড়া গ্রামের আজিম আলীর ছেলে নাঈম ইসলাম (১৫) ও একই উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহর মেয়ে রিতু খাতুন (১৪)। নিহত নাঈম ইসলাম মিরপুর বডার গার্ড পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং রিতু মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় ব্রাইট কোচিং সেন্টারের পরিচালক আব্দুর রাজ্জাক রাজু বলেন, রেল ব্রিজের ওপর দিয়ে কোচিং সেন্টারের দিকে হেঁটে আসছিলো তিন বন্ধু নাঈম, সিয়াম ও রিপা। তখন ট্রেন এলে সিয়াম রেল ব্রিজের নিচে অবস্থান নেয়। নাঈমও পার হয়ে যায় রেল ব্রিজ। কিন্তু পায়ে বোরকা আটকে পড়ে যায় রিপা। সে সময় নিজের জীবন বিপন্ন করে রিপাকে বাঁচাতে চলন্ত ট্রেনের দিকে এগিয়ে যায় নাঈম। এ সময় দু'জনেই ট্রেনে কাটা পড়ে প্রাণ হারায়।

ব্রাইট কোচিং সেন্টারের পরিচালক আরও বলেন, প্রায় চার বছর ধরে এরা আমার কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল। আজ বিকালে রেলব্রিজ পার হয়ে আসার সময় মর্মান্তিক ঘটনা ঘটে।
 
তিনি আরও বলেন, রবিবার এশার নামাজ পরে নাঈমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। অপরদিকে, রাত ৯টার দিকে জানাজা শেষে রিতুর দাফন সম্পন্ন হয়।

কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মো. মোস্তফা কবির বলেন, চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

পোড়াদহ রেলওয়ে থানার ওসি মনজের আলী বলেন, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছে। 

 

/টিটি/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী