‘সব রোগের চিকিৎসক’ গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১

খুলনার ডুমুরিয়া উপজেলায় বিশ্বজিৎ বিশ্বাস (৫২) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

সোমবার (৫ সেপ্টেম্বর) উপজেলার চেচুড়ি বাজারে ‌‘রানা হোমিও ক্লিনিকে’ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করে চেচুড়ি বাজারের ‘রানা হোমিও ক্লিনিক’ পরিচালনা করে আসছিলেন বিশ্বজিৎ। বিভিন্ন সময়ে রোগীদের ভুল চিকিৎসক দিতেন। ক্যান্সার, নারী ও শিশুরোগসহ সব রোগের চিকিৎসা দিতেন তিনি। এমনকি রোগীর হাতের রেখা দেখে ও বাটি চালানের মাধ্যমেও নানা রকম ওষুধ দিতেন। প্রতারণার মাধ্যমে নিরীহ রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি র‍্যাব-৬ এর নজরে আসে। এরপর র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। 

সোমবার দুপুর ২টার দিকে চেচুড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন প্রকার চিকিৎসা সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মামলা দিয়ে বিশ্বজিৎকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৬ এর পরিচালক।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম