দ্রুতগতির মোটরসাইকেলে প্রাণ গেলো গৃহবধূর

মেহেরপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:২১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:২১

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় খাইরুন নেছা (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গাংনীর ভাটপাড়া গ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে প্রাণ হারান তিনি। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আসিফ (২১)। 

ওই গৃহবধূ ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। স্থানীয়রা জানান, তিনি বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল চালক আসিফ দ্রুতগতিতে গাংনীতে আসার সময় ধাক্কা দেয়। দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক খাইরুনকে মৃত ঘোষণা করেন। এদিকে, মোটরসাইকেল চালক আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী