১৪ দিন ধরে নিখোঁজ নারী, চার জনকে গ্রেফতার করেও ক্লু পায়নি পুলিশ

খুলনা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ২০:২৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৯

খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা বণিকপাড়ার নিখোঁজ নারী রহিমা খাতুনের (৫৫) সন্ধান ১৪ দিনেও মেলেনি। এই ঘটনায় পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন চার জনকে গ্রেফতার করলেও নিখোঁজের কোনও ক্লু পাননি।

শনিবার (১০ সেপ্টেম্বর) র‌্যাব ৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ বলেন, ‘ঘটনাটি জানার পর র‌্যাব ছায়া তদন্ত চালিয়ে আসছে। এখন পর্যন্ত কোনও ধরনের ক্লু উদঘাটন করা সম্ভব হয়নি। তবে ঘটনার পর থেকেই ওই নারীর মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। তার মোবাইল নম্বরটি ঘটনার দিন ঘটনাস্থলের অদূরে যোগীপোল এলাকায় সর্বশেষ সচল ছিল।’

দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের পাশাপাশি র‌্যাবসহ বিভিন্ন সংস্থা ঘটনার তদন্ত করছে। তবে এখনও উল্লেখযোগ্য কোনও তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি। তার মোবাইল ডিভাইসটিও শনাক্ত করা যায়নি। তবে ঘটনার দিন রাত ১০টার পর যোগীপোল এলাকায় তার মোবাইলটি সচল ছিল। এরপর বন্ধ হয়।’

তিনি বলেন, ‘র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া দুজনকে ৪ সেপ্টেম্বর রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আরও দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে কিছু তথ্য বের করা হয়েছে। তবে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। কিন্তু আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। বাদী এই মামলার এজাহারে সন্দেহভাজন হিসেবে আটক চার জনের নাম উল্লেখ করেন।

গ্রেফতারদের মধ্যে একজন হলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া। অন্য তিন জন হলেন- দৌলতপুর মহেশ্বরপশা বণিকপাড়া এলাকার মহিউদ্দিন, পলাশ ও জুয়েল।

দৌলতপুর থানা পুলিশ জানায়, ৪ সেপ্টেম্বর রাতে নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা বণিকপাড়া থেকে র‌্যাব ৬ এর সদস্যরা অভিযান চালিয়ে জড়িত সন্দেহে মহিউদ্দিন ও পলাশকে গ্রেফতার করে। পরে গোলাম কিবরিয়া ও জুয়েলকে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতার করে।

নিখোঁজ রহিমা খাতুনের মেয়ে মরিয়ম মান্নান বলেন, ‘একটা মানুষ অদৃশ্য হয়ে গেল। এখনও তার খোঁজ মেলেনি। মা হারানোর পর থেকে পরিবারের সবাই উদ্বিগ্ন।’

তিনি দাবি করেন, তার মা ফৌজদারি মামলার বাদী ছিলেন। মামলাটি তুলে নেওয়ার জন্য আসামিরা বিভিন্ন সময়ে হুমকি দিতো। এমনকি তাদের ঘরবাড়িও ভাঙচুর করে। ভাঙচুরের দিন তার মাকে আসামিরা মারধর করে। যাদের পুলিশ ও র‌্যাব আটক করেছে তারা তাদের প্রতিবেশী। তাদের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছিল। তবে এদের একজন সহযোগী হেলাল শরীফকে এখনও আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাইকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার মায়ের সন্ধান পাওয়া যাবে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পানি আনতে বাড়ি থেকে নিচে নামেন রহিমা খাতুন। ঘণ্টা পার হলেও তিনি বাসায় ফিরে আসেননি। পরে মায়ের খোঁজে সন্তানরা নিচে নেমে ব্যবহৃত স্যান্ডেল, গায়ের ওড়না ও কলস রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। রাতে সম্ভাব্য সব স্থানে খুঁজেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেন দৌলতপুর থানায়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী