ঝিনাইদহ পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর জয়

ঝিনাইদহ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:১০

ঝিনাইদহ সদর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদী জয়লাভ করেছেন। নারিকেল গাছ প্রতীকে ২৫ হাজার ৭৫৩ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫৩৯ ভোট।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক। 

রিটার্নিং কর্মকর্তা ওলিউর রহমান জানান, ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে কাইয়ুম শাহরিয়ার জাহেদী মেয়র নির্বাচিত হয়েছেন। অন্য মেয়র প্রার্থীদের মধ্যে মোবাইল ফোন প্রতীকে মো. মিজানুর রহমান ৩ হাজার ৬৬২ এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম ৯৩৮ ভোট পেয়েছেন। 

নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ৪৭টি কেন্দ্রের সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৮২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ৪০ হাজার ৪৪৬ জন পুরুষ ও ৪২ হাজার ২৪৯ জন নারী।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে এবারই প্রথম পৌর এলাকার ৪৭টি কেন্দ্রে  ৪৭ জন নির্বাচন কর্মকর্তা নিয়োগ করা হয়। এছাড়া ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম