সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৭ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৭

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে জয়নব বেগম (৪৮) নামে এক নারী ও তার পুত্রবধূ কামরুন্নাহারের (১৭) মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

জয়নব বেগম মামুদানিপুর গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী আর কামরুন্নাহার হাবিবুল বাশারের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় প্রথমে পুত্রবধূকে কামড় দেয় সাপটি। তার চিৎকারে পাশের ঘর থেকে শাশুড়ি ছুটে এলে তাকেও সাপে কামড় দেয়। পরিবারের লোকজন প্রথমে তাদের পার্শ্ববর্তী গ্রামে ওঝা কাছে নিয়ে যায়। তিনি বিষ নামাতে ব্যর্থ হলে ভোরে তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে পথে কামরুন্নাহার মারা যান। সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি জয়নব বেগমেরও মৃত্যু হয়।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, পরিবারের কোনও আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক