এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬

খুলনার দিঘলিয়া উপজেলায় মন্দিরা বৈরাগী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, পরীক্ষা খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আড়ংঘাটা থানার রংপুর শাড়াতালা এলাকায় নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মন্দিরা বৈরাগী ওই এলাকার রনজিৎ বৈরাগীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলো  মন্দিরা। শনিবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা খারাপ হওয়ায় মন খারাপ ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, শনিবারের পরীক্ষা ভালো না হওয়ায় সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক