স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৩

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় শামছুন নাহার (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামী গোলাম মোস্তফা সরদারকে আটক করা হয়েছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের প্রতাপনগর গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে গোলাম মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। তিনি প্রতাপনগর গ্রামের মৃত শমসের আলী সরদারের ছেলে।

প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবু দাউদ আলী জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন গোলাম মোস্তফা। এ জন্য প্রতি মাসে তাকে ইনজেকশন দিতে হয়। অর্থনৈতিক সমস্যার কারণে এই মাসে ইনজেকশন নিতে পারেননি। এ কারণে অসুস্থতা বেড়ে যায়। আজ ফজরের আজানের পর শামছুন নাহার ঘুম থেকে উঠে বাইরে ওজু করে নামাজ পড়তে ঘরে আসেন। এ সময় গোলাম মোস্তফা তাকে বকাঝকা শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে ও শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান। পরে পদ্মপুকুর এলাকা থেকে আটক করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, গোলাম মোস্তফাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম