মাঠ থেকে কৃষকের পা বাঁধা লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৯

কুষ্টিয়ায় মো. মফিজ (৫৫) নামে এক কৃষকের গলায় ফাঁস ও পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকার গজনবীপুর গ্রামের মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মফিজ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের দোকান থেকে চা পানের পর চলে যান মফিজ। এরপর আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পান। এ সময় গলা ও পা রশি দিয়ে বাঁধা ছিল।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুন জায়েদ জানান, ‌পা ও গলায় রশি বাঁধা অবস্থায় লাশ পাওয়া গেছে। দাঁতেও আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করেছে।

ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মফিজের ছোট ভাই আজিজ মন্ডলকে থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে