বিয়ে না দেওয়ায় কুপিয়ে বড়ভাইয়ের হাত বিচ্ছিন্নের অভিযোগ

খুলনা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ২২:০১

বিয়ে না দেওয়ায় ঝগড়ার জেরে ছোটভাইয়ের দায়ের কোপে বড়ভাইয়ের হাত বিছিন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে খুলনার কয়রায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেঘারআইট গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা আহত শাহাদাৎকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎিসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ ছোটভাই শাকিলকে আটক করেছে।
 
কয়রা থানার ওসি এবিএম দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। সকালে শাকিল তার বড়ভাই শাহাদাৎ হোসেনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায় ধারালো দা দিয়ে কোপ দিলে শাহাদাতের বাম হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রতিবেশীদের কয়েকজন জানিয়েছেন শাকিল বিয়ে করতে চাইছিল, এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। 

ওসি আরও বলেন, এলাকাবাসীর সহযোগিতায় শাকিলকে আটক করা হয়েছে। তারা ওই গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।

স্থানীয়দের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, ছোটভাই শাকিলকে কেন বিয়ে দেওয়া হচ্ছে না-তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। সকালে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোটভাই ধারালো দা দিয়ে বড়ভাইয়ের হাতে কোপ দেন । এতে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম