‌‘অনেক প্রতিকূলতা পেরিয়ে আজকের মাসুরা হয়েছি’

সাতক্ষীরা প্রতিনিধি 
০২ অক্টোবর ২০২২, ১৬:৩৫আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৬:৩৫

এক সময় মেয়েদের ফুটবল খেলা খুব সহজ বিষয় ছিল না বলে মন্তব্য করেছেন সাফজয়ী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীন। তিনি বলেন, ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় মেয়েদের ফুটবল খেলা সহজ ছিল না। অনেক প্রতিকূলতা পার করে আজকের মাসুরা হয়েছি। তবে আমরা যত কষ্ট করেছি, নতুনদের তা করতে হবে না। আমাদের এখানে মেয়েদের খেলার উপযোগী একটি মাঠ দরকার। যাতে মেয়েরা আরও বেশি ফুটবলের প্রতি আগ্রহী হয়। আর অভিভাবকরাও মেয়েদের খেলতে দিতে পারেন। কারণ ফুটবল খেলা এখন পেশা হিসেবে নেওয়ার পরিবেশ হয়েছে। 

সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রবিবার (২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাফজয়ী নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার ও তার পরিবারের সদস্যদেরকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনায় মাসুরা পারভীনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মাসুরা পারভীনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, সাফজয়ী দলের অন্যতম ডিফেন্ডার মাসুরাকে সংবর্ধনা দিতে পারে জেলা প্রশাসন আনন্দিত। মাসুরা পারভীন ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়া সাবিনা ও মাসুরাকে পরবর্তীতে বড় করে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান তিনি।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মাহমুদ হাসান মুক্তি, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, ফুটবলার মাসুরার বাবা রজব আলী প্রমুখ।

প্রসঙ্গত, সাফ জয়ের পর নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীন ২৯ সেপ্টেম্বর নিজ জেলা সাতক্ষীরায় ফেরেন। 

/টিটি/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম