খাবার দিতে ঘরে গিয়ে মিললো বৃদ্ধের লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ১৭:১৬ আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৭:১৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সব্বত আলী নামে (৮৫) এক বৃদ্ধকে শ্বাসরোধে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২ অক্টোবর) দুপুরে দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সব্বত আলী রামনগর গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সকালে খাবার দিতে গিয়ে সব্বত আলীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন তার পুত্রবধূ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও জানান, নিহতের গলা, পা, পেট ও শরীরের বিভিন্ন অংশে রক্তের চিহ্ন আছে।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক