রহিমা বেগম অপহরণ মামলায় গ্রেফতার ৪ জনের জামিন

খুলনা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২২, ১৪:৪০আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৪:৪৫

খুলনার আলোচিত রহিমা বেগম অপহরণ মামলায় গ্রেফতার চার আসামির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম শুনানি শেষে তদের জামিন দেন। 

জামিনপ্রাপ্তরা হলেন—মোহাম্মদ মহিউদ্দিন, গোলাম কিবরিয়া, মো. জুয়েল ও রফিকুল ইসলাম পলাশ। এ মামলার আরও দুই আসামি হেলাল শরীফ ও রহিমার বেগমের স্বামী বেলাল ঘটক বর্তমানে কারাগারে আছেন।

পিবিআই খুলনার পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, রহিমা বেগম অপহরণ মামলায় গ্রেফতা ছয় জনের মধ্যে পাঁচ জনের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। কুয়েটের সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, তার ভাই মো. মহিউদ্দিন, প্রতিবেশী রফিকুল আলম পলাশ ও জুয়েলের জামিন আদালত মঞ্জুর করেছেন। বেলাল ঘটকের পক্ষেও জামিন করা হয়েছিল। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। এই মামলায় রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়নি। 

তিনি আরও জানান, অপহরণ মামলায় গ্রেফতার হওয়া হেলাল শরীফ সিএমএম আদালতের আওতায় রয়েছেন। তাই তার জামিনের বিষয়ে এখনও কোনও শুনানি হয়নি।

হেলাল শরীফের স্ত্রী মনিরা আক্তার বলেন, ‘আমার স্বামীর কাগজপত্র সিএমএম আদালতে রয়েছে। তার জামিনের বিষয়ে ৬ অক্টোবর শুনানি হতে পারে।’

উল্লেখ্য, ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পানি আনতে বাড়ি থেকে নিচে নামেন রাহিমা বেগম (৫২)। ঘণ্টা পার হলেও তিনি বাসায় ফিরে আসেন না। পরে মায়ের খোঁজে সন্তানরা সেখানে গিয়ে তার ব্যবহৃত স্যান্ডেল, ওড়না ও কলস রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তাকে পান না। এরপর সাধারণ ডায়েরি ও পরে কয়েকজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা করেন তারা। 

মামলার তদন্তকালে পুলিশ ও র‌্যাব ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করে। বাদীর আবেদনের প্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর আদালত মামলাটির তদন্তভার পিবিআইতে পাঠানো আদেশ দেন। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নথিপত্র ১৭ সেপ্টেম্বর বুঝে নেয় পিবিআই খুলনা। এখন এই মামলার তদন্ত করছেন পিবিআই পরিদর্শক আব্দুল মান্নান। 

ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সৈয়দপুর থেকে গত ২৪ সেপ্টেম্বর রাতে রহিমা বেগমকে জীবিত উদ্ধার করে পুলিশ। ২৫ সেপ্টেম্বর বিকালে আদালতে সোপর্দ করা হলে তিনি ২২ ধারার জবানবন্দিতে ‘অপহরণ’ হয়েছিলেন বলে দাবি করেন। এরপর সন্ধ্যায় আদালত বাদী আদুরীর জিম্মায় তাকে মুক্তি দেন। এরপর ওই রাতেই মেয়ে মরিয়ম ও আদুরী তাদের মাকে নিয়ে ঢাকায় চলে যান। ঢাকায় রহিমা বেগমের চিকিৎসা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি