খুলনার বড় বাজারে অগ্নিকাণ্ড, পুড়লো ৬ দোকান

খুলনা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২২, ১৫:১৮আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৫:১৮

খুলনার বড় বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টায় এই ঘটনা ঘটে। এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, ‌‘দুপুর ১টার দিকে বাজারের একটি দোকানে আগুন লাগে। সঙ্গে সঙ্গে বিষয়টি পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসকে জানাই। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সা‌র্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। আগুনে বড়বাজারের ভৈরব স্ট্যান্ড জুতাপ‌ট্টি সংলগ্ন ঘাটের ছয়টি দোকান পুড়ে গেছে।’

বড় বাজারে ব্যবসায়ী উজ্ব্বল ব্যানার্জী জানান, দুর্গাপূজার শেষ দিনে অ‌ধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। কয়েকটি দোকান খোলা ছিল। তা না হলে সব পুড়ে শেষ হয়ে যেতো।

বড় বাজার ছিট-কাপড় দোকান মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি আ‌জিজুল ইসলাম বলেন, ‘কংস বা‌ণিজ্য ভান্ডার থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। ধোঁয়া দেখে বাজারে আগত ক্রেতারা এদিক-সেদিক দৌড়াতে থাকেন। আগুন দেখে আমি ফায়ার সা‌র্ভিসে খবর দিই। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছু‌টে আসেন। বড় বাজারের শ্রমিকরাও আগুন নেভানোর কাজে যোগ দেন। এক ঘণ্টার ‌চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, দুপুর ১টা ৭ মিনিটে আগুন লাগার খবর আসে। দ্রুত ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও কাজ চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম