আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ০৮:৪৪আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৯:০২

বাগেরহাটের মোংলা উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুসা খান (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর ভুক্তভোগীকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মুসা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া এলাকার আব্দুল হাকিম খানের ছেলে। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মনিরুল ইসলাম জানান, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত মুসাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তিনি বলেন, তিন দিন আগে বোনজামাই সাইফুল মহুরীর ছেলে ফয়সাল ইসলাম মিঠুর মোংলার বাড়িতে বেড়াতে আসেন মুসা। গতকাল দুপুরে তাদের বাড়ির সামনে দিয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলো সপ্তম শ্রেণির ওই ছাত্রী। এ সময় তাকে সাইফুল মহুরীর বসতঘরে ডেকে নেন মুসা। এরপর তাকে ধর্ষণ করে পালিয়ে যান। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতারে অভিযানে নামে মোংলা থানা পুলিশ। মঠবাড়িয়ায় নিজ বাড়ি যাওয়ার পথে মুসাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। 

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফসানা নাঈম হাসান জানান, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ভুক্তভোগীকে খুলনায় মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী