থেমে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ৩ ছাত্রলীগ কর্মী নিহত

খুলনা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২২, ১১:৩৮আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১০:২২

ঝিনাইদহে সড়কে থেমে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) রাত ১১টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ১৮ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী। তারা হলেন—কলেজ সংসদের ভিপি সাইফুজ্জামান মুরাদ (২৫), ওই কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২৩) ও সমরেশ বিশ্বাস (২২)।

আহত ছাত্রলীগ কর্মী ও কলেজ ছাত্র সংসদের জিএস সাজিবুল ইসলাম সজিব বলেন, ‌‘কলেজের একটি পক্ষ আমাকে মারার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। শুক্রবার সন্ধ্যায় ভিপি মুরাদসহ আমরা ছয় জন তিনটি মোটরসাইকেলে কলেজে ফিরছিলাম। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আমাদের ধাওয়া করে। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে তারা। এতে আমি পাশে থাকা একটি গর্তে পড়ে যাই। হামলাকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে ভিপি মুরাদ তার সঙ্গে থাকা দুই জনকে নিয়ে দ্রুত কলেজের দিকে যায়। এমন সময় হামলাকারীরা ৮-১০টি মোটরসাইকেলে তাদের ধাওয়া করে। এরপর পুলিশে খবর দিলে তারা আমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।’

প্রত্যক্ষদর্শী লিটন হোসেন জানান, ঝিনাইদহ শহর থেকে একটি মোটরসাইকেলে তিন জন কলেজের দিকে আসছিলেন। আঠারো মাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিন জনই ঘটনাস্থলে মারা যান।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী-পরিচালক শামিমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি খবর পেয়েছিলাম। এ সময় ভেটেরিনারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। ওই তিন জন মোটরসাইকেলে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা সবাই ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী।’

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের