সড়ক দুর্ঘটনা রোধে নিজ কমিউনিটি ঠিক করতে হবে: ইলিয়াস কাঞ্চন

খুলনা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২২, ০৯:৫৭আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৯:৫৭

অনেকেই মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরেন না। পথে পুলিশ তাদের আটকালে তিনি আবার তার কমিউনিটির নেতাকে ফোন করেন। সেই নেতা যদি তাকে না বুঝিয়ে পুলিশকে ফোন দেন, তাহলে তো সমস্যার সমাধান হবে না। নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মনে করেন, প্রত্যেককেই তার নিজ নিজ কমিউনিটিকে সংশোধন করতে হবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর কমিটির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শনিবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। 

সব জিনিসের একটা সঠিক নেতৃত্বের দরকার আছে উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নেতৃত্ব না থাকলে আমরা দেশ স্বাধীন করতে পারতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেরকম নেতা ছিলেন বলেই দেশ স্বাধীন করতে পেরেছেন। কিন্তু আমরা নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বুঝি। নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা নয়। কমিউনিটির যিনি প্রধান তিনিও কিন্তু নেতা। সেই নেতাকে কিন্তু সে রকম হতে হবে।’

উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘খুলনার পুলিশের নেতা পুলিশ কমিশনার। কমিউনিটির পুলিশ কেমন থাকবে সেটা তার উপর নির্ভর করবে। মেয়র হলেন খুলনা সিটির ফাদার। তিনি তার সন্তানদের যেন রাখবেন, তারা সে রকম থাকবে।’

এসময় মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘মৃত্যুর ভয় আমাদের সবার আছে। তাই সবাই নিরাপদ সড়ক চাই। সমন্বিতভাবে এটা বাস্তবায়ন করতে পারলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে। আমাদের প্রায় ৩০০-৩৫০ রাস্তার কাজ চলছে। প্রত্যেকটা রাস্তায় ফুটপাত রয়েছে। এই ফুটপাতগুলো তৈরি তৈরি করা হয়, পথচারীরা যাতে হাঁটতে পারে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মানুষ মনে করে ফুটপাত হল তাদের ব্যবসার কেন্দ্রবিন্দু। এ বিষয়ে আমরা যখন কথা বলি তখন অনেক সচেতন নেতাও তাদের পক্ষে কথা বলে।

সিটি মেয়র আরও বলেন, নেতারা কেন ফুটপাতের হকারদের পক্ষে থাকেন তা জানি না, তবে বেশিরভাগ নেতা তাদের পক্ষে থাকেন। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। একদিকে বলা হবে এক্সিডেন্ট কেন হয়, অন্যদিকে ফুটপাতে মানুষ হাঁটতে পারে না। হকার ওঠাতে গেলে ওদের জন্য বিকল্প ব্যবস্থা করতে বলে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নিসচা’র উপদেষ্টা নজরুল ইসলাম মঞ্জু, সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আনিছুজ্জামান মাসুদ, বিআরটিএ খুলনার সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদ।

সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগরের সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচার খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগখুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, নাগরিক নেতা মিজানুর রহমান বাবু প্রমুখ।

এর আগে সকাল ১০টায় কুয়েট রোডের খুলনা মহিলা করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় প্রতিষ্ঠানের সেমিনার হলে নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখা ‘সড়ক নিরাপত্তা বিষয়ক চালক প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি থেকে প্রশিক্ষনার্থীদের মোটিভেশনাল ট্রেনিং প্রদান করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত খুলনা জেলা প্রশাসক পুলক কুমার মণ্ডল, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নিসচার খুলনা মহানগর শাখার উপদেষ্টা শ্যামল সিংহ রায়, নিরাপদ সড়ক চাইয়ের কেন্দ্রীয় কমিটির সহাসচিব লিটন এরশাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রিয়াজ শরীফ কর্মশালায় বক্তব্য রাখেন নিসচার কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আসাদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রোকনুজ্জামান রোকন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক এম নাহিদুল ইসলাম এবং বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব ও খুলনা সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী।

/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী