মৌসুমি বায়ু সক্রিয়, লঘুচাপের শঙ্কা 

মোংলা প্রতিনিধি 
১২ অক্টোবর ২০২২, ১৮:১৯আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৮:১৯

মোংলায় হঠাৎ করেই রোদের মধ্যে হচ্ছে ঝুম বৃষ্টি। গত কয়েকদিন ধরেই এমন অবস্থা দেখা যাচ্ছে। এমন অদ্ভূত পরিবেশে লঘুচাপ থেকে সাইক্লোনের আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে আবহাওয়া অধিদফতর সাইক্লোন সৃষ্টির বিষয়ে তেমন কোনও তথ্য না জানাতে না পারলেও লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। 

মোংলা আবহাওয়া দফতরের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, উত্তর বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আর গত কয়েকদিন ধরে চলে আসা প্রচণ্ড তাপদাহে জলীয়বাষ্পে মেঘমালার সৃষ্টি হচ্ছে। যার ফলে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে স্বল্প সময়ের এ বৃষ্টিতে তাৎক্ষণিক জলাবদ্ধ হয়ে পড়ছে পৌর শহরসহ আশপাশের নিচু এলাকার রাস্তাঘাট। এতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। 

আবহাওয়া দফতরের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী আরও বলেন, আবহাওয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত কোনও সংকেত দেওয়ার মতো লঘুচাপ সৃষ্টির আশঙ্কা নেই। তবে দুই-একদিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর মাসের শেষ ভাগে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। 

মাসের মাঝামাঝি সময়ে সাইক্লোন সৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে প্রথমে লঘুচাপ, পরে নিম্নচাপ হয়ে সাইক্লোন সৃষ্টি হয়। এটি দীর্ঘ সময়ের বিষয়। এছাড়া গত মাসেও তিনটি লঘু ও নিম্নচাপের সৃষ্টি হয়। যা দুর্বল হয়ে উপকূল অতিক্রম করে অস্তিত্ব হারায়। তারপরও সম্ভাব্য সাইক্লোন সৃষ্টির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এমন পরিস্থিতির সৃষ্টি হলে বুলেটিনের মাধ্যমে সবাইকে সতর্ক করা হবে বলে জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম