আদালত চত্বর থেকে আসামির পলায়ন, ৩ পুলিশ প্রত্যাহার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২২, ২২:২৪আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ২২:২৪

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে আজিজুল শেখ নামে এক ডাকাতি মামলার আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রত্যাহারকৃত তিন জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

প্রত্যাহারকৃত তিন পুলিশ হলেন—সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) মো. আনোয়ার হোসেন, কনস্টেবল মো. মিলন হোসেন ও বেনজির নাহার। 

এর আগে বেলা ১১টার দিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় কৌশলে পালিয়ে যান ডাকাতি মামলার আসামি আজিজুল শেখ। তাকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক দল। আজিজুল শেখ (৩৮) গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা ও সদর থানায় ডাকাতি মামলা রয়েছে। 

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, পালিয়ে যাওয়া আজিজুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে। আদালত প্রাঙ্গণ থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী