যশোর জেলা পরিষদের চেয়ারম্যান হলেন সাইফুজ্জামান পিকুল

যশোর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২২, ১৮:১৭আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৮:১৭

যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান পিকুল। তিনি পেয়েছেন ৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্প ধারার মারুফ হাসান কাজল পেয়েছেন ৩৪৪ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টায় ভোট শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার প্রথমবারের মতো ইভিএমে ভোট হয়েছে।

নির্বাচনে সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (শার্শা উপজেলা) সালেহ আহমেদ মিন্টু ৭৩, ২ নম্বর ওয়ার্ডে (ঝিকরগাছা উপজেলা) রফিকুল ইসলাম বাপ্পী ৮৮, ৩ নম্বর ওয়ার্ডে (চৌগাছা উপজেলা) দেওয়ান তৌহিদুর রহমান ৭৪, ৪ নম্বর ওয়ার্ডে (অভয়নগর উপজেলা) আব্দুর রউফ মোল্লা ৬৭, ৫ নম্বর ওয়ার্ডে (বাঘারপাড়া উপজেলা) সাইফুজ্জামান চৌধুরী ভোলা ৭৯, ৬ নম্বর ওয়ার্ডে (যশোর সদর উপজেলা) মো. জবেদ আলী ৮৫, ৭ নম্বর ওয়ার্ডে (মণিরামপুর উপজেলা) গৌতম চক্রবর্তী ১৪৮ এবং ৮ নম্বর ওয়ার্ডে (কেশবপুর উপজেলা) মো. আজিজুল ইসলাম ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

সংরক্ষিত নারী সদস্য পদে যশোর, বাঘারপাড়া ও অভয়নগর ওয়ার্ডে রেহেনা খাতুন, চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা ওয়ার্ডে শায়লা জেসমিন এবং মণিরামপুর ও কেশবপুর ওয়ার্ডে তাসরিন সুলতানা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।’

যশোর জেলা পরিষদে চেয়ারম্যানের একটি, আটটি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডসহ ১২ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে দুজনসহ ৫১ প্রার্থী নির্বাচনে অংশ নেন। জেলার আট কেন্দ্রে ১৬টি ভোট কক্ষে এক হাজার ৩১৮ ভোটারেরর মধ্যে এক হাজার ১০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক