নিজ ঘরের ট্রাংকে বৃদ্ধার লাশ

বাগেরহাট প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২২, ০৮:৫১আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৮:৫৯

বাগেরহাটের রামপাল উপজেলায় ঘরের তালাবদ্ধ ট্রাংকের ভেতর থেকে নিহারিকা হালদার (৭৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার বেতকাটা গ্রামের ওই বৃদ্ধার বসতবাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহারিকা হালদার বেতকাটা গ্রামের মৃত ক্ষিতিশ হায়দারের স্ত্রী।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান এস এম আশরাফুল আলম জানান, নিহারিকা হালদারের তার একমাত্র ছেলে চাকরীজীবী ও তিন মেয়ে বিবাহিত। তিনি নিজের বসতবাড়িতে একা বসবাস করতেন। তার ঘর ২-৩ দিন ধরে তালাবদ্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। সোমবার বিকালে তারা নিহারিকার মেজো মেয়ে রাধিকা শিকদারকে খবর দেন। তিনি এসে ঘর তালাবদ্ধ অবস্থায় দেখে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর ট্রাংক থেকে দুর্গন্ধ পান। তারা পুলিশে খবর দেন। রামপাল থানা পুলিশ এসে ঘরে থাকা ট্রাংকের তালা ভেঙে লাশ উদ্ধার করে। 

তিনি আরও জানান, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবালসহ পুলিশের অন্যান্য ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‌‘প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িতে একা থাকায় বিভিন্ন সময় বেড়াতে এদিক-ওদিক চলে যেতেন নিহারিকা। তাই কয়েকদিন বাড়িতে তাকে না দেখেও কারও কোনও ধরনের সন্দেহ হয়নি। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়ে থাকতে পারে, কারণ জিহ্বা বেরিয়েছিল।’

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম