চুরি করতে গিয়ে ধরা, ৯৯৯-এ কল দিয়ে বললেন বিপদে আছি

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ২২:১৭আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২২:১৯

ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েন পাঁচ ব্যক্তি। পরে গণপিটুনি থেকে রক্ষা পেতে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানান তারা বিপদে আছেন। এমন ঘটনা ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসে।

আটক পাঁচ জনের মধ্যে রয়েছেন- সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম, মোস্তাকিন হোসেন, মিজানুর রহমান, হুসাইন বাবু ও শাহারুল ইসলাম।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে (৩১ অক্টোবর) পায়রাডাঙ্গা দক্ষিণ বিলে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েন পাঁচ জন। পরে জনগণের মারপিট থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান তারা। জানান, ‘খুব বিপদে আছি।’ 

স্থানীয় ঘের মালিক শরিফুল বলেন, সাতক্ষীরা সদরের পায়রাডাঙ্গা দক্ষিণ বিলে তাদের পাঁচ বিঘার একটি মৎস্য ঘের রয়েছে। গভীর রাতে আটক পাঁচ জন জাল দিয়ে তাদের ঘের থেকে মাছ ধরতে শুরু করে। বিষয়টি পাশের ঘেরের দায়িত্বে থাকা আব্দুল্লাহ নামে একজন দেখতে পেয়ে মোবাইল ফোনে বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে আমরা গিয়ে তাদের ধরার চেষ্টা করলে তারা ধাক্কা দিয়ে পাশের একটি বাড়ির বারান্দায় গিয়ে ওঠেন। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে সহায়তা চান তারা।  ফোন পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে সাহায্য চাওয়ার প্রেক্ষিতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে জানা যায়, তারা ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে স্থানীয়দের গণপিটুনির হাত থেকে রক্ষা পেতে পুলিশকে ফোন করেছে। যার ঘেরে তারা মাছ চুরি করতে গিয়েছিল, তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের