চালককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি 
০৪ নভেম্বর ২০২২, ০২:২৩আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০২:২৪

সাতক্ষীরার শ্যামনগরে মোহাম্মদ মামুন হোসেন (২৮) নামের এক যুবককে গুলি করে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নূরনগর ইউপির কাছে কার্টুনিয়া রাজবাড়ী কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। গুলির শব্দের আশপাশের বাসিন্দারা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

কোমরে গুলিবিদ্ধ অবস্থায় আহত যুবককে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয়। গুলিবিদ্ধ মামুন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে। শ্যামনগর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা জানান, অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত যুবকের পরিবারের বরাত দিয়ে তার প্রতিবেশী আব্দুর রহিম জানান, কালিগঞ্জ থেকে হাজিপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন মামুন। রাত সাড়ে ৯টার দিকে কার্টুনিয়া রাজবাড়ী কলেজের সামনে পৌঁছানোর পর দুই তিন জন তরুণ তার গতিরোধ করে। এ সময় তারা মামুনকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে ধাক্কা দিয়ে দ্রুত নিজ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পিছন দিক থেকে তাকে গুলি করা হয়।

কোমরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডাক্তার মিলন হোসেন জানান, মামুনের কোমরের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। গুলি কোমর ভেদ করে ভিতরে চলে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

/এমপি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ