সীমান্তে ঘাস কাটছিলেন তিনি, দেহ তল্লাশি করে মিললো এক কেজি সোনা

যশোর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ১৯:৩৪আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৯:৩৪

কৃষক সেজে ঘাস কাটার ছলে ভারতে সোনা পাচারকালে আটক হয়েছেন আতিয়ার রহমান (৫০) এক ব্যক্তি। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় যশোরের চৌগাছা উপজেলার মাসিলা সীমান্ত সংলগ্ন লক্ষ্মীপুর মাঠ থেকে তাকে আটক করা হয়।

ওই সময় তার দেহে তল্লাশি চালিয়ে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ২০০ গ্রাম। বাজারমূল্য প্রায় ৯৬ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। আটক আতিয়ার রহমান চৌগাছার গদাধরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

তার বিরুদ্ধে মামলা করে চৌগাছা থানায় হস্তান্তর করা হবে। সোনার বার ট্রেজারিতে জমার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের