জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কলেজছাত্রী ঝুমা

খুলনা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ০৪:০৬আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৪:০৬

সাতক্ষীরা জেলার তালা উপজেলার রাড়ীপাড়ার নিবাসী ঝুমা রানী মজুমদার। সে কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকেই সযত্নে পরিপাটি করে সাজিয়েছেন নিজের চুল। জীবনকে করছিলেন রঙিন। আজ সেই চুলই কাল হল তার। চুলের কারণেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণ তৈরি হয়েছে। ব্যাটারিচালিত ইজিবাইকে চুল জড়িয়ে পুরো মাথার খুলি বের হয়ে গেছে। মাথার চামড়ার ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন কলেজছাত্রী ঝুমা। চিকিৎসকরা বলেছেন, নজিরবীহিন এ দুর্ঘটনার পর তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। দেশে তার চিকিৎসা সম্ভব নয়। ভারতে নেওয়া প্রয়োজন। সেজন্য প্রয়োজন প্রচুর অর্থ।

ঝুমার কলেজ শিক্ষক নারায়ন চন্দ্র মজুমদার বলেন, গত ৩ নভেম্বর সকালে সাতক্ষীরার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ঝুমা রাণী মজুমদারের পরীক্ষা ছিল। তাই ঝুমা তালা উপজেলার রাড়ীপাড়ার বাড়ি থেকে রওয়ানা হয়। তার লম্বা চুল বেণী করা ছিল। কলেজে যাওয়ার পথে সঙ্গী হয় আরও কয়েকজন সহপাঠী। চালকের পেছনের আসনে সহপাঠীদের মুখোমুখি বসা ছিল ঝুমা। ইজিবাইকটি আমতলা নামক স্থানে পৌঁছালে ঝুমার বেণী করা লম্বা চুল পেঁচিয়ে যায় ইজিবাইকের মোটরে। গতিতে চলা ইজিবাইকের টানে মুহূর্তে চুল ছিঁডে মাথার চামড়াসহ উঠে যায়। দিগ্বিদিক শূন্য হয়ে যাওয়া সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় মাথায় ওড়না পেঁচিয়ে প্রথমে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সহপাঠীরা জানান, কালো লম্বা চুল নিয়ে পাড়া-পড়শী আর সহপাঠীরা রীতিমতো ঈর্ষা করতো ঝুমাকে। কখনও চুল ছেড়ে আবার কখনও বেণী করে প্রায় পাঁচ ফুট লম্বা চুল নিয়ে ঝুমা রাণী মজুমদার চলাফেরা করতো। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। কেউ বলতো কেশবরণ কন্যার মেঘবরণ চুল, আবার কেউ কেউ বলতো কেশবতী কন্যা। কিন্তু এই লম্বা চুলের কারণে মৃত্যুর প্রহর গুনছেন ঝুমা।

ঝুমার মা রক্তিমা মজুমদার বলেন, হাসপাতালের বেডে কখনও চোখ বুঁজে, কখনও ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছে ঝুমা। গোটা মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। মাথায় ব্যাথার কারণে মাঝে মধ্যে চিৎকার করে ওঠে সে। শুতে পারে না, কোন কিছু বলতেও পারে না। তিনি বলেন, তিন ভাই বোনের মধ্যে ঝুমা রানী মজুমদার সবার বড়। মেজো বোন প্রতিবন্ধী। ছোট বোনের বয়স তিন বছর।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. হালিমা খাতুন বলেন, মাথার চামড়ার ৭০ শতাংশ উঠে গেছে। মানসিকভাবে বিপর্যস্ত ঝুমার ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত তারা।

হতদরিদ্র দিনমজুর পিতা নেপাল মজুমদারের পক্ষে মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা কঠিন। তাই তিনি মেয়ের সুচিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতার জন্য ঝুমার মায়ের অ্যাকাউন্ট নম্বর: রক্তিমা মজুমদার, হিসাব নং ০১০০২২৯৪০৯৮১১, জনতা ব্যাংক লি., পাটকেলঘাটা বাজার শাখা, সাতক্ষীরা।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি