ভৈরব নদে কুমিরের দুই ঘণ্টা ‘রৌদ্রস্নান’, সতর্ক থাকার আহ্বান

যশোর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ০৭:১২আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৭:১২

ভৈরব নদের যশোরের অভয়নগর উপজেলা অংশে আবারও স্থানীয়রা কুমির দেখতে পেয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্থানীয় লোকজন কুমিরটি দেখতে পান। অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুজার সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, মঙ্গলবারও স্থানীয়রা একই স্থানে কুমিরের ছানা দেখতে পান।

স্থানীয়রা বলছেন, যশোরের অভয়নগর উপজেলার উপর দিয়ে প্রবাহিত এ নদে নিকট অতীতে কুমির দেখা গেছে বলে শোনা যায়নি। অথচ সেই নদে আজ বিকালে হঠাৎ কুমিরের দেখা পেয়েছেন স্থানীয়রা। নদের তীরে ‘রৌদ্রস্নান’ করতে দেখা গেছে কুমিরটিকে।

মধ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবণী সাহা সাংবাদিকদের বলেছেন, ‘এই নদে অতীতে কেউ কুমির দেখেননি। এই প্রথম কুমির দেখা গেল। নদের তীরে উঠে মাঝারি ধরনের কুমিরটি রোদ পোহাচ্ছিল।’

কুমিরটি দেখতে নদের তীরের গ্রাম মধ্যপুরে আশপাশের এলাকার মানুষ ভিড় করেন। এই শিক্ষক বলেন, ‘মানুষের চাপে কুমিরটি আরাম করে রোদ পোহাতে পারেনি। ছবি তোলার জন্য মানুষ ভিড় করতে থাকে।’

মধ্যপুর গ্রামের ইমারুল ইসলাম জানান, বিকেলে ভৈরব নদে ভাটা ছিল। বিকাল ৩টার দিকে মধ্যপুর গ্রামের নদের চরে উঠে কুমিরটি রোদ পোহাতে থাকে। কুমিরটি সাড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা। প্রচুর মানুষ ভিড় করায় বিরক্ত হয়ে বিকেল পৌনে ৫টার দিকে কুমিরটি পানিতে নেমে যায়।

এ বিষয়ে কথা হয় অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুজার সিদ্দিকীর সাথে। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েও দেখতে পাইনি কুমিরটিকে। তবে আমার কলিগরা দেখেছেন। স্থানীয় লোকজনের কাছ থেকে তা জানতে পেরেছি, তাতে কুমিরটিকে বাচ্চাই মনে হয়েছে। কেননা এটির দৈর্ঘ্য ৩ থেকে সাড়ে চার ফিট। পূর্ণবয়স্ক কুমিরের দৈর্ঘ্য ১২ থেকে ১৪ ফিট। গতকাল সন্ধ্যায়ও স্থানীয়রা আমাকে ফোন করে জানান, নদীর তীরে তারা কুমির দেখতে পেয়েছেন।

তিনি বলেন, ‘শীতকালে কুমির নদী তীরে রোদ পোহাতে আসে। ধারণা করছি, সুন্দরবনের মিঠা পানির এই কুমির খাদ্যের কারণে রুপসা বা ভৈরবে এসেছে। এই সময়ে আমাদের সবাইকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে নদীতে নামা উচিত।’

/ইউএস/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষিত যুবকরাও মাছ ধরার জন্য নদীতে যেতে পারেন: উপদেষ্টা
যৌথ বাহিনীর অভিযানে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের