তিন সাংবাদিককে সম্মাননা দিলো মোংলা বন্দর কর্তৃপক্ষ

মোংলা প্রতিনিধি 
০১ ডিসেম্বর ২০২২, ১৪:৪০আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৫:১৩

বছরজুড়ে সেরা রিপোর্টিংয়ের স্বীকৃতিস্বরূপ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আবুল হাসানসহ তিন সাংবাদিককে সম্মাননা দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বন্দর দিবস অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। 

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার হাত থেকে সম্মাননা ক্রেস্ট নেন বাংলা ট্রিবিউন ও একুশে টিভির প্রতিনিধি আবুল হাসান, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক বাংলার প্রতিনিধি আবু হোসাইন সুমন এবং যমুনা টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি ইয়ামিন আলী।

আজ মোংলা বন্দরের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ বছরই বন্দর কর্তৃপক্ষ সেরা রিপোর্টিংয়ের কাজের মূল্যায়ন দিয়ে সম্মাননার আয়োজন করেছে। কর্তৃপক্ষের জুরি বোর্ড মোংলার তিন সাংবাদিকের সেরা রিপোর্টিংয়ের মূল্যায়ন করে নির্বাচিত করেন। 

বস্তুনিষ্ঠ, সাহসী ও নিরপেক্ষ সংবাদের প্রশংসা করে মোংলা কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মুসা সাংবাদিক আবুল হাসান ও আবু হোসাইন সুমনকে অভিনন্দন জানান। 

এ সময় তিনি বলেন, ‌‘সাংবাদিকরা সমাজের আয়না, রাষ্ট্রের সম্পদ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করলে সেসব সাংবাদিকের পাশে থাকবে বন্দর কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে এই নিয়ম চালু থাকবে।’

বন্দরের সেরা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, কর্মকর্তা ও কর্মচারীদেরও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহীনুর আলম, সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী