নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ

খুলনা প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ১১:৩২আপডেট : ০২ জুলাই ২০২৫, ১১:৩২

২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম করেছে। এ সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই বন্দরে বড় ৪টিসহ ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।

এগুলো হলো- ৫ নম্বর জেটিতে ২৯৯টিইইউজে কনটেইনার নিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘কোটা রেস্টু’, ৬ নম্বর জেটিতে চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমটি হাইয়ং’, ৭ নম্বর জেটিতে রূপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজ ‘এমভি হিস্ট্ররি এডওয়ার্ড’ এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি ডি এস প্রপার্টি’।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো: মাকরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ছাড়াও বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টিসহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এ সকল জাহাজে রয়েছে পাওয়ার গ্রিড অব কোম্পানি ও রূপপুর প্রজেক্টের মেশিনারিজ পণ্য, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী