ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে সাতক্ষীরায় দুই ইউপি চেয়ারম্যান আটক 

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ০৩:৪৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৩:৪৪

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে জনসমাগমসহ মিছিল ও মিটিংয়ের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে ইউনিয়ন পরিষদের নিজ নিজ কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ধানদিয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও ইসলামকাটি ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।

ধানদিয়া ইউনিয়নের এক সদস্য নাম প্রকাশনা করার শর্তে জানান, জাহাঙ্গীর হোসেন পরিষদে কর্মরত ছিলেন। দুপুর ১টার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়।

অপরদিকে ইসলামকাটি ইউনিয়নের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যান গোলাম ফারুক পরিষদে বসে মিটিং করছিলেন। এসময় সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে মিছিল মিটিংসহ নাশকতার পরিকল্পনা করে আসছিল ওই দুই ইউপি চেয়ারম্যান। যে কারণে তাদের আটক করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী