সড়কে প্রাণ গেলো দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের

মাগুরা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ০৮:৫৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৮:৫৫

মাগুরা সদর উপজেলায় মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ তিন জন নিহত হয়েছেন। 

শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—র‌্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপ ভ্যানের চালক। তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ র‍্যাব-৬ এর টহল দল ভোরে একটি পিকআপভ্যানকে চেকপোস্টে থামার সিগনাল দেয়। কিন্তু ফেনসিডিলের চালান নিয়ে আসা ওই পিকআপের চালক সিগনাল অমান্য করে মাগুরার দিকে ছুটতে থাকেন। এ সময় র‍্যাবের টহল দল পিকআপটিকে ধাওয়া করে। এক পর্যায়ে মাগুরার লাউতাড়া স্থানে পৌঁছালে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই র‍্যাবের এক সদস্য ও পিকআপচালক মারা যান। গুরুতর আহত হন র‍্যাবের দুই সদস্য।

মাগুরার রামনগর হাইওয়ে থানার এসআই লিয়াকত আলী জানান, হাসপাতালে নেওয়ার পর র‍্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়। আহত র‍্যাবের অন্য সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম