“ভারতীয় মুরগির বাচ্চা দেশের পোল্ট্রি শিল্পকে ধ্বংস করছে”

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:৫১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:০০

“ভারতীয় মুরগির বাচ্চা দেশের পোল্ট্রি শিল্পকে ধ্বংস করছে” ভারতীয় মুরগির বাচ্চা দেশের পোল্ট্রি শিল্পকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি।
শনিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপিতে চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
লে. কর্নেল আরমান বলেন, ভারতীয় মুরগির বাচ্চা যাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে না আসে, সে ব্যাপারে বিজিবি জিরো টলারেন্স দেখাবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, বৈধ খাটাল ছাড়া ভারত থেকে গরু আনা যাবে না। এক্ষেত্রে অবৈধ খাটাল পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত চোরাচালান এবং নারী-শিশু পাচার রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এলাকাবাসীর সহায়তা পেলে চোরাচালান শূন্যে নামিয়ে আনা সম্ভব।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক, ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মোশা, বাশদাহ ইউপি চেয়ারম্যান নাসিমুল হক খোকা, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান ভুট্টলাল গাইন, ভোমরা ইউপির সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম, সাংবাদিক ইয়ারব হোসেন।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম