চুরি হয়ে গেলো সাফজয়ী মাসুরার বাবার ভ্যানটি

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২২, ২০:৪০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ২০:৪০

সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য মাসুরা পারভীনের বাড়ি থেকে তার বাবার জীবিকার অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় মাসুরার বাড়ি থেকে ভ্যানটি চুরি হয়ে যায়। সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শিরোপা জিতে দেশে ফেরার পর বাবা রজব আলীকে ভ্যানটি কিনে দিয়েছিলেন ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা।

বিষয়টি নিশ্চিত করে মাসুরার বাবা রজব আলী বলেন, ‘শুক্রবার রাতে ভ্যানটি বাড়ির উঠানে তালা মেরে রেখেছিলাম। রাতের কোনও একসময় তালা ভেঙে ভ্যানটি নিয়ে যায় চোরেরা।’

তিনি বলেন, ‘ভ্যানে করে সবজি ও ফল বিক্রি করতাম। কয়েক বছর অসুস্থ থাকার পর সম্প্রতি শারীরিক অবস্থা ভালো হলে ৩০ হাজার টাকা দিয়ে ভ্যানটি কিনে দিয়েছিল মাসুরা। পরে আমি আরও ৮-১০ হাজার টাকা খরচ করে ভ্যানটিকে সবজি ও ফল বিক্রির উপযোগী করে তুলি। ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছি। কারণ এটি আমার অবলম্বন ছিল।’

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, ‘ভ্যান চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন মাসুরার বাবা রজব আলী। ভ্যানটি উদ্ধারের চেষ্টা করছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী