কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২২, ১০:৩৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১১:০৩

ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। রবিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার হরিপুরে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) ও চাঁদ আলী (৩৬)। 

আহতদের মধ্যে পাঁচ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফাইনাল খেলা উপলক্ষে হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে সমর্থকরা উল্লাস করে। এ সময় খেলা দেখতে আসা ব্রাজিলের সমর্থকরা ফ্রান্সের সমর্থন করতে থাকে। আর্জেন্টিনা দুই গোল দেওয়ার পর ব্রাজিল সমর্থকরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পর ফ্রান্স আর্জেন্টিনার দেওয়া দুই গোল শোধ দিলে ব্রাজিলের ওই সমর্থকরা আবারও সেখানে জড়ো হয়ে উল্লাস করতে থাকে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খেলা শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয় লাভ করলে আর্জেন্টিনার সমর্থকরা উল্লাস শুরু করে। এ সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী