নদীর পাড়ের কাদায় লুকানো ছিল সাড়ে ৩ কেজি সোনা

বেনাপোল প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ১৮:০৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৮:০৯

ভারতে পাচারের সময় বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে তিন কেজি ৩৫০ গ্রাম সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে সোনার চালানটি উদ্ধার করা হয়। এ সময় কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তের ইছামতি নদীর পাড়ে কাদার মধ্যে সোনার বারগুলো পলিথিনের ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের কামারবাড়ী নামক স্থানে ইছামতি নদীর পাড়ে কাদার মধ্যে তিনটি বড় ও তিনটি ছোট মোট ছয়টি সোনার বার পলিথিনের ব্যাগে ছিল। ওই সোনার বারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশে লুকায়িত অবস্থায় মাটিতে পুঁতে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই স্থানে অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করে। যার ওজন তিন কেজি ৩৫০ গ্রাম। আনুমানিক সিজার মূল্য দুই কোটি ৬২ লাখ টাকা। উদ্ধার হওয়া সোনা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের শুরু থেকে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন বিজিবি সীমান্ত এলাকা থেকে ২০ আসামিসহ ৪৯ কেজি ৭২৬ গ্রাম সোনা আটক করেছে। যার মূল্য ৩৫ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ৪৯৮ টাকা।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি