বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৩, ২২:০৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২২:০৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি মিথ্যাচার করে ও খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে। বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে। জনধিকৃত বিএনপিকে টিকিয়ে রাখতে মিডিয়ার ভূমিকা আছে। প্রতিটা সময়ই বিএনপিকে নিয়ে কথা বলে তারা। জনধিকৃত বিএনপিকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই।’

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তা ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘গত ১০ বছর ধরে বিএনপি একই কথা বলছে, এই সরকারের জনভিত্তি নেই। ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। এই ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ে গেছে। কারণ একজন কারাগারে থাকা দুর্নীতিবাজ (খালেদা জিয়া) আর বিদেশে পলাতক খুনির (তারেক রহমান) মুক্তির জন্য জনগণ আন্দোলন করবে না। যারা এই দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজের মুক্তির নামে রাজপথে অরাজকতা সহিংসতা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে মৃত সাংবাদিকের পরিবার, অসচ্ছল ও অসুস্থ মোট ৫৪ গণমাধ্যমকর্মীকে এই অনুদানের চেক তুলে দেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম