জুতার ভেতর মিললো এক কেজির বেশি সোনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ১৫:৫৪ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৫:৫৪

চুয়াডাঙ্গার দামুড়হুদার বারাদি সীমান্তে ১০টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বারাদি সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারীর নাম ইমন আলী (২৭)। তিনি ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

বিজিবি জানায়, ভারত সীমান্ত দিয়ে সোনার চালান পাচার হচ্ছে- এমন তথ্য পেয়ে নাস্তিপুর গ্রামের সড়কে অভিযান চালায় বারাদি বিওপির টহলদল। এ সময় সন্দেহভাজন এক চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয়। পরে তার শরীরের তল্লাশি করে পায়ের জুতার ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, উদ্ধার হওয়া ১০টি সোনার বারের ওজন এক কেজি ১৬৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকার বেশি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক