২ সন্তানের মুখে বিষ তুলে দিয়ে মায়েরও বিষপান

নড়াইল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৩, ১৯:৫৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৯:৫৭

নড়াইলে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপানে দুই সন্তানসহ আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক মা। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালীতে ঘটনাটি ঘটেছে।

প্রতিবেশীরা জানান, স্বামী মিঠু শেখ তার স্ত্রী শিউলি বেগমের (৩২) তেমন খোঁজখবর রাখেন না। সম্প্রতি আরেকটি বিয়ে করায় শিউলি ও তার দুই সন্তানের ভরণপোষণ দিচ্ছিলেন না মিঠু। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এরই জের ধরে বুধবার সকালে স্ত্রীকে বেদম মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে দুই সন্তানসহ বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান।

প্রথমে দুই সন্তানকে বিষপান করিয়ে পরে নিজে করেন। মিঠুর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি নড়াইল শহরে হোটেলে কাজ করেন। আর স্ত্রী শিউলির বাবার বাড়ি নরসিংদী জেলায়। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রীসহ মিঠু পলাতক রয়েছেন।

প্রতিবেশীরা জানান, ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু সন্তান রাব্বিকে (৭) স্কুল থেকে ডেকে এনে মা শিউলি বেগম তাকে এবং মেয়ে ইলমাকে (৪) জুসের সঙ্গে বিষপান করান। আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে বুধবার বিকাল পর্যন্ত ছেলের জ্ঞান ফিরলেও মা-মেয়ে এখনও অচেতন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম