কোথায় তারেক, কোথায় বিএনপি: শেখ হেলাল

খুলনা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৩, ২০:১৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২১:০৮

বিএনপিকে রাজপথে শক্ত হাতে মোকাবিলা করা হবে উল্লেখ করে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সামনে কোনও অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’ মঙ্গলবার (২৪ জানুয়ারি) খুলনা জেলা ও মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি বলেছিল ১০ জানুয়ারির পর সরকার থাকবে না উল্লেখ করে শেখ হেলাল উদ্দিন বলেন, ‘১১ জানুয়ারি থেকে নাকি চোর তারেক রহমান দেশ চালাবে। ১১ জানুয়ারি তো চলে গেছে। কোথায় চোরা তারেক, কোথায় বিএনপি।’

যুবলীগের সম্মেলনে যোগ দেওয়ার কারণ জানিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘আমি সাধারণত যুবলীগ ও ছাত্রলীগের সম্মেলনে আসি না। আজ এই সম্মেলনে এসেছি, কারণ আমার ভাতিজা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এখানে এসেছে। কাজেই এখানে থাকা আমার দায়িত্ব। ১৫ আগস্ট আমার সঙ্গে এতিম হয়েছে সেও। আমার ভাই শেখ রাসেল বেঁচে থাকলে আজ পরশের মতোই হতো।’

এর আগে মহানগর ও জেলা যুবলীগের সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী। জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামালের দিকনির্দেশনায় সম্মেলন সঞ্চালনা করেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের