বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় সাংবাদিক রঘুনাথ কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৩, ২৩:২১আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২৩:২১

বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় সাংবাদিক রঘুনাথ খাঁকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রঘুনাথ খাঁ দীপ্ত টিভি ও বাংলা একাত্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি। সোমবার তার বিরুদ্ধে দেবহাটা থানায় বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা করা হয়। তবে তার পরিবারের দাবি, সাজানো মামলা দেওয়া হয়েছে।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, দেবহাটা থানার সাপমারা খাল ব্রিজ এলাকায় নাশকতার উদ্দেশ্যে সোমবার সকালে ককটেল বিস্ফোরণ ঘটালে রঘুনাথ খাঁসহ তার তিন সহযোগীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া রঘুনাথ খাঁর বিরুদ্ধে চাঁদাবাজি আইনে অপর একটি মামলা হয়েছে। 

সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়ার অভিযোগে অস্বীকার করে ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, ‘অভিযোগটি সত্য নয়। তাকে সাপমারা খাল ব্রিজ এলাকা থেকে ককটেলসহ আটক করা হয়েছে।’

তবে রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রানি খাঁ বলেন, মঙ্গলবার বিকালে আমার স্বামীকে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে হাজির করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে তার জামিন নামঞ্জুর করে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের পিএন হাইস্কুল মোড় এলাকা থেকে সাংবাদিক রঘুনাথকে আটক করে পুলিশ। তবে দিনভর তার কোনও সন্ধান না পেলেও রাত ১০টার দিকে দেবহাটা থানার ওসি জানান, দেবহাটার খলিশাখালী এলাকা থেকে ককটেলসহ সাংবাদিক রঘুনাথকে আটক করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী